চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়নাল আবেদীন, চকরিয়া শাখার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজন, চকরিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ একেএম শাহাবুদ্দিন, চকরিয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি, সাংবাদিক মোহাম্মদ উল্লাহ ও চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল শহিদুল ইসলাম ফোরকানসহ ব্যাংকের অন্যন্যা কর্মকর্তাবৃন্দ।



