মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিবিধ খবর

মাতামুহুরী নদীতে ভাঙ্গনে বিলীন বসতবাড়ি, তীর সংরক্ষণে টেকসই সিসিব্লক স্থাপনের দাবি

বাংলাদেশ প্রতিনিধি ১ মাস আগে বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১১৩১ বার পঠিত

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া (কক্সবাজার)
বন্যা ও অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে তীব্র ভাঙনে নদীর তীরের একাধিক পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী নদী ভাঙনে ইতোমধ্যে চকরিয়া পৌরসভার কোচপাড়া এবং উপজেলার বিভিন্ন এলাকায় ২৬টি বসতবাড়ি বিলিন হয়ে গেছে। একই সময়ে উপজেলার কোনাখালীতে বেড়িবাঁধ ভেঙে নদীর সঙ্গে লোকালয়ের জোয়ার ভাটার পানি ঢুকে পড়ছে।
মাতামুহুরী উপজেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শোয়াইবুল ইসলাম সবুজ বলেন, ভেওলা মানিকচর ইউনিয়নের পূর্ব পাহাড়িয়া পাড়া ও পূর্ব বড় ভেওলা ইউনিয়নের আনিছপাড়া পয়েন্টে মাতামুহুরি নদীর ভাংগনে তীব্র আকার ধারণ করেছে। এতে তীর লাগোয়া জনগুরুত্বপূর্ণ সড়কটি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। অবশ্য স্থানীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে অগ্রাধিকার ভিত্তিতে কোনাখালী ইউনিয়নের পুরীত্যাখালী, মরংঘোনা ও পূর্ববড় ভেওলা ইউনিয়নের আনিছপাড়া অংশে মাতামুহুরী নদীর তীর সংরক্ষণ কাজ শুরু করেছে।