মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
খেলা

মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

স্পোর্টস ডেস্ক ১ মাস আগে শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ৫৮০ বার পঠিত

বিশ্বকাপ শেষে ক্লাব ফুটবলে ফিরেই আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন লিওনেল মেসি। জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৪-২ ব্যবধানে জয় এনে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।

লিগস কাপের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। চতুর্থ মিনিটে ডেভিড রদ্রিগেজের গোলে এগিয়ে যায় সান লুইস। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্বাগতিকদের। নোয়া অ্যালেনের ক্রস থেকে দুর্দান্ত ভলিতে সমতা ফেরান মেসি।

এরপর মেসির পাস থেকে গোল করেন তেলাসকো সেগোভিয়া। কিছুক্ষণ পর আবারও অ্যালেনের পাস কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। প্রথমার্ধের শেষ দিকে কর্নার থেকে মিকায়েলের হেডে ৪-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মায়ামি। দ্বিতীয়ার্ধে সার্জিওর দূরপাল্লার গোলে ব্যবধান কিছুটা কমালেও আর ম্যাচে ফিরতে পারেনি সান লুইস। মাঝপথে ভারী বৃষ্টির কারণে খেলা কিছু সময় বন্ধ থাকলেও শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।

এই ম্যাচে লিগস কাপে নিজের গোলসংখ্যা ১৪-তে নিয়ে যান মেসি। এতে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় উঠে এসেছেন তিনি। পাশাপাশি ১২ ম্যাচে এটি ছিল তার পঞ্চম জোড়া গোলের কীর্তি। লিগস কাপে ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ শনিবার মন্টেরের বিপক্ষে।