মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
খেলা

অস্ট্রেলিয়ায় টেস্টের জন্য ক্রিকেটাররা মানসিক-শারীরিকভাবে প্রস্তুত

স্পোর্টস ডেস্ক ২ মাস আগে মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ২৬৪০ বার পঠিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলার জন্য বাংলাদেশের ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত আছে বলে জানিয়েছেন টাইগারদের ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার। তিনি জানান, টেস্ট ফরম্যাটের গুরুত্বপূর্ণ জায়গায় উন্নতি করার পাশাপাশি ফিল্ডিং নিয়ে কঠোর পরিশ্রম করেছে খেলোয়াড়রা। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় আশিক বলেন, ‘খেলোয়াড়রা দিন দিন উন্নতি করছে ও কঠোর পরিশ্রম করছে। বিশেষ করে টেস্ট ফরম্যাটে। এখানে স্লিপ ক্যাচ, উঁচু ক্যাচ, ডিপ ফাইন লেগ, ডিপ স্কয়ার লেগের মতো জায়গায় ক্যাচ ধরার মত অনুশীলন বেশি হয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো করেছে তারা।’

টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ থাকায় দল উপকৃত হয়েছে বলে জানান ফিল্ডিং কোচ। তার মতে একমাত্র প্রস্তুতি ম্যাচ থেকে দল উপকৃত হয়েছে এবং অস্ট্রেলিয়ার কন্ডিশনের সাথে ভালোভাবে মানিয়ে নিয়েছে। তিনি বলেন, ‘অনুশীলন ম্যাচ খেলতে পেরে খুব ভালো লাগছে। অনুশীলন ম্যাচে সবাই ভালো ফিল্ডিং করেছে। ভালো ক্যাচও ধরেছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন আমাদের মাথায় আছে। বিশ্বের যেকোনো জায়গায় আমরা যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে পারবো ততই ভালো।’

আশিক আরও বলেন, ‘এখানে আমরা অনেকদিন ধরে আছি। খেলোয়াড়রা মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে অনেক কাজ করা হয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।’ টেস্ট ম্যাচ পাঁচদিনের হওয়ায় একটানা মনোযোগ খুবই গুরুত্বপূর্ণ। আশিক মনে করেন, মনোযোগ ধরে রাখতে যেকোন চ্যালেঞ্জের জন্য খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত আছে। ক্রিকেট ব্যাট-বলের খেলা। আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুতি নিয়েছি।’

ফিল্ডিংয়ে হাফ-চান্সকে আউটে পরিণত করার উপর জোর দিয়েছেন আশিক। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। যেখানে সুযোগ খুবই কম আসে।  তিনি বলেন, ‘ফিল্ডিংয়ে হাফ-চান্সকে কাজে লাগানোর সবচেয়ে বড় বিষয় হলো- মনোযোগ ধরে রাখা। টেস্ট ক্রিকেটে এমনও হয়, অনেকক্ষণ বল আসছে না। কিন্তু হঠাৎ একটি বল আসে এবং সেটিই কাজে লাগাতে হয়। তাই দলের প্রধান লক্ষ্য হলো- হাফ-চান্সকে পুরোপুরিভাবে কাজে লাগানো। মাঠে কিভাবে মনোযোগ ধরে রাখা যায়, আমরা সেটি নিয়ে কাজ করছি।’ 

বিজ্ঞাপনবিজ্ঞাপন