মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিবিধ খবর

কক্সবাজারে সাংবাদিককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ১ মাস আগে বুধবার, ১২ আগস্ট ২০২৬ ১৩০৫ বার পঠিত

কক্সবাজার: চাঞ্চল্যকর সন্ন্যাসী হত্যাকাণ্ডের সংবাদ প্রকাশের জেরে দৈনিক সংবাদ সারাবেলার স্টাফ রিপোর্টার ও স্থানীয় মাল্টিমিডিয়া সিজেএনের বার্তা সম্পাদক অন্তর দে বিশালকে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের প্রতিবাদে কক্সবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪ টায় কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়এর আগে কক্সবাজার পৌরসভা চত্বর থেকে সাংবাদিকদের একটি মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাংবাদিক জয় বৈদ্যর সঞ্চালনায় এবং ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার (ক্র্যাক) জেলার সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কক্সবাজার (ক্র্যাক) এর সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর কক্সবাজার জেলা প্রতিনিধি আজিম নিহাদ,দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার তাজুল ইসলাম পলাশ, সাংবাদিক সংসদ কক্সবাজার জেলা শাখার সভাপতি আজিজ রাসেল, মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের সভাপতি মোজাম্মেল হক, গ্রীন টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি আব্দুল্লাহ খান, নিউজ ২৪-এর কক্সবাজার জেলা প্রতিনিধি ইরফান উদ্দিন, খেলাঘর কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এম. জসিম উদ্দিন,  কক্সবাজার সংবাদের স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনসহ অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শংকর বড়ুয়া রুমি, মুহিব উল্লাহ মুহিব, সিরাজুল ইসলাম আজাদ, মিজানুর রহমান, জাহেদ হোসেন, তানভিরুল মিরাজ রিপন, আব্দু শুক্কুর, ওসমান গণী এলি, আরোজ ফারুক, মোহাম্মদ আরমান, ফয়সাল রিয়াদ, আশরাফ বিন ইউছুপ,  জাহাঙ্গীর আলম সেমস, জিয়াবুল ইসলাম কাজল, আব্দু রশিদ মানিক, রিয়াজ উদ্দিন রিয়াদ, এন. এ সাগর, সাজন বড়ুয়া সাজু, মোহাম্মদ ফরিদ, আজাদ, জহির আলম বাপ্পী, আরফাত সিকদার, নেজাম উদ্দিন, রাহুল মহাজন, শাহেদ হোসেন মুবিন, ইয়াছিন আরাফাত, রিকন বড়ুয়া, মোর্শেদুর রহমান, আরিফুল ইসলাম, মুক্তাদিল জয়, আব্দুল্লাহ আল ফরহাদ, সাঈদুর রহমান শিমুল, মামুন, সালাউদ্দিন, রাশেদুল ইসলাম, আরিয়ান বাপ্পী, এম. ফেরদৌস, শাহাবুদ্দিন, শফিকুর রহমান, নুরুন্নবী, স্বপন দে, মনসুর আলম মুন্না, মিশু দাশ গুপ্ত, মুরাদ, রহিম উদ্দিন, মনির, রাকিব আমির, সরওয়ার সাকিব, জালাল, শহিদুল ইমরান, ইরফান, রিয়াজ উদ্দিন, সোহেল সিকদার রানা, মুজিবুল ইসলাম নীরব, একরাম হোসাইন, হুজাইফ, আজমাইন হামিন, একরাম, কফিল উদ্দিন, শাহেদুল ইসলাম শহিদসহ আরও অনেকেই।

উল্লেখ্য, প্রায় তিন মাস আগে কক্সবাজারের আলোচিত নয়ন সাধু হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক অন্তর দে বিশাল ও তার টিম। দীর্ঘদিন পর ওই হত্যা মামলার তদন্তে আব্দু রহিম ওরফে একপিচ্চা নামে এক আসামিকে আটক করে কক্সবাজার জেলা পুলিশ। ওই আটকের সংবাদও ফলোআপ করেন সাংবাদিক অন্তর দে বিশাল।

এ ঘটনার সূত্র ধরে এক যুবক মুঠোফোনে সাংবাদিক অন্তর দে বিশালকে প্রশাসনের পরিচয়ে হুমকি দেন বলে অভিযোগ ওঠে। তাকে মিথ্যা মামলায় ফাঁসানোসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। ওই হুমকির কল রেকর্ড পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। হুমকির ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে সদর থানায় গেলে তা গ্রহণ না করে প্রত্যাহার করা হয় বলে অভিযোগ করেন সাংবাদিক অন্তর দে বিশাল।

পরে বিষয়টি কক্সবাজার জেলা পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানকে অবহিত করেন তিনি। এ সময় পুলিশ সুপার তাকে জিডি করতে হবে না বলে মন্তব্য করেন বলে জানান সাংবাদিক অন্তর। একইসঙ্গে ‘আপনাকে সংবাদ কে প্রকাশ করতে বলেছে’ এমন মন্তব্যও করা হয়েছে বলে অভিযোগ ওঠে। পুলিশ সুপারের সঙ্গে কথোপকথনের ওই কল রেকর্ডও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি ছড়িয়ে পড়ার পর কক্সবাজারে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকরা এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান।