মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিবিধ খবর

রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মুকুল পাটওয়ারী, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: ৩ সপ্তাহ আগে সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ৭৮৩ বার পঠিত

‘রূপালি মৎস্যে সমৃদ্ধির দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও সফল মৎস্যচাষীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
 উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহাফুজুল হাসনাইনের তত্ত্বাবধানে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার ফাতেমা খাতুনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর সরকারি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, বিআরডিবি কর্মকর্তা আবদুস সাওয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবী, মৎস্যচাষী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছ চাষের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। এ জন্য আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের প্রসার, জলাশয় সংরক্ষণ এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বক্তারা মৎস্যচাষীদের উৎপাদন বাড়াতে সরকারি সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার ওপরও গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এর আগে আয়োজিত র‌্যালিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষী, মৎস্যজীবী, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।