মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
ব্রেকিং

 নেপাল বিপর্যয়: খোঁজ মিলছে না অনেক পর্যটকের!

বিশেষ প্রতিনিধি ২ সপ্তাহ আগে বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১০৭৩ বার পঠিত

নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ দুর্যোগে কোনো বাংলাদেশি নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। কাঠমান্ডুতে নেপাল দূতাবাসে কর্মরত বাংলাদেশের একাধিক কূটনীতিক বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা জানা গেলে বাংলাদেশকে জানাতে নেপাল সরকারের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।  

গতকাল সাময়িক সময়ের জন্য কাঠমান্ডু-পোখারা মহাসড়ক বন্ধ থাকায় কিছু বাংলাদেশি নাগরিক আটকা পড়েছিলেন। পরে সড়ক যোগাযোগ চালু হলে তারা নিরাপদে গন্তব্যে পৌঁছান। দূতাবাস নেপাল সরকারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বজায় রেখেছে এবং বাংলাদেশ সরকার ঘোষিত যেকোনো সাহায্য-সহযোগিতা পৌঁছে দেওয়া এবং উভয় দেশের মধ্যে এ–সংক্রান্ত মতবিনিময়ে সমন্বয় করছে।

বিবিসির খবর অনুসারে, নেপাল-তিব্বত সীমান্তে গতকাল বুধবারের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১৭৭ জন মারা গেছেন। রয়টার্সের খবরে জানা যায়, নেপাল ও তিব্বতে এ পর্যন্ত ১ হাজার ৫০০ জন নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৮০০ জনের বেশি বিদেশি পর্যটক।

আনান্দবাজার পত্রিকা জানায়, নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকেই যোগাযোগ করা যাচ্ছে না কলকাতা-সহ রাজ্যের বহু পর্যটকের সঙ্গে। পশ্চিমবঙ্গ সরকারের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ৩৬ জনের খোঁজ মিলছে না। পরিবারগুলিতে প্রতি মুহূর্তে উদ্বেগ আর উৎকণ্ঠা বাড়ছে। অনেকেই প্রিয়জনের ফোনের অপেক্ষায় প্রহর গুনছেন। বুধবারই নেপাল-চিন সীমান্তে নেমে আসে বিপর্যয়। ভোটেকোশী নদীতে ভয়ানক হড়পা বান নেমে আসায় বহু গ্রাম ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত। এখনও পর্যন্ত ১৬০-এর উপর মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ বহু। নিখোঁজদের মধ্যে রয়েছেন অনেক ভারতীয়। কৈলাস-মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে নেপালে গিয়েছিলেন পর্যটকেরা।

নিখোঁজের তালিকায় রয়েছেন কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, দার্জিলিং-সহ রাজ্যের বেশ কয়েকটি জেলার পর্যটকেরা। পরিবারগুলির দাবি, যোগাযোগ করা যাচ্ছে না তাদের কারও সঙ্গেই। কোথায় রয়েছেন, কী ভাবে রয়েছেন, এ সব চিন্তা করেই উদ্বেগে কাটছে ওই পর্যটকদের পরিবারগুলির।