মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়, ১৪ সাংবাদিককে বিএমএফএ’র সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ২ সপ্তাহ আগে শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ১২৭৬ বার পঠিত



অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় এবং বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কাভার করতে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া (বিএমএফএ)।

ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টেস্ট জয় তুলে নেয় বাংলাদেশ। ঐতিহাসিক এই ম্যাচসহ পুরো সিরিজ কাভারে বাংলাদেশ থেকে আসা সাংবাদিকদের পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

গালিব ইবনে রিয়াজের উপস্থাপনায় এবং হুমায়ুন কবির রোজের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সায়ান জামান। পরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারামাট্টা কাউন্সিলের লর্ড মেয়র মার্টিন জাইতার। বিশেষ অতিথি ছিলেন আইনজীবী উপল আমিন, ক্যান্টারবারি ও ব্যাংকস্টাউনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমত উল্লাহ, অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ আবদুল মতিন, অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি রাশেদ শ্রাবণ এবং প্রপার্টি ওয়ান-এর প্রধান নির্বাহী মোহাম্মদ আলী সিকদার।

এ ছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসভূমি টেলিভিশনের প্রধান নির্বাহী আকিদুল ইসলাম, এবি টিভি ও নিউজ টোয়েন্টিফোরের অস্ট্রেলিয়া প্রতিনিধি এএইচএম মাসুম বিল্লাহ, দৈনিক বঙ্গলোকের সম্পাদক আতাউর রহমান, বিশ্ব দর্পণের অস্ট্রেলিয়া প্রতিনিধি হাজী মোহাম্মাদ দেলোওয়ার হোসেন, ভয়েস অব সিডনির সম্পাদক অর্ক হাসান, সিডনি প্রতিদিন অনলাইনের সম্পাদক নাইম আবদুল্লাহ, দৈনিক কালের কণ্ঠের অস্ট্রেলিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম, আরটিভির অস্ট্রেলিয়া প্রতিনিধি আকাশ দে এবং দৈনিক বঙ্গলোকের নির্বাহী সম্পাদক মোহাম্মাদ জসিম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যান্টারবারি ও ব্যাংকস্টাউনের সাবেক কাউন্সিলর সাজেদা সানজিদা, বিএনপি অস্ট্রেলিয়ার সহ-সভাপতি একেএম ফজলুল হক সফিকসহ কমিউনিটির সিনিয়র নেতৃবৃন্দ।

এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ার নতুন কমিটির কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভি ও এখন টেলিভিশনের সাবেক স্পোর্টস ইনচার্জ হুমায়ুন কবির রোজ। সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সহ-সভাপতি গালিব ইবনে রিয়াজ, সাংগঠনিক সম্পাদক নুসরাত ইম্পা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোমেনা সরকার বিউটি, কোষাধ্যক্ষ হিমু আক্তার এবং যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ টুটুল দায়িত্ব পেয়েছেন।