মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
খেলা

এশিয়ান গেমসের আগে মিরপুরে টাইগারদের ১২ দিনের ক্যাম্প শুরু ১৩ সেপ্টেম্বর

dsinsider ৪ দিন আগে সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ৮৭০ বার পঠিত
bd cricketers

এশিয়ান গেমসে শক্তিশালী দল নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতিযোগিতার আগে ঘরের মাঠে প্রায় দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্প করবে টাইগাররা। আগামী ১৩ সেপ্টেম্বর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই ক্যাম্প, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসও বেশ সফল। ২০১০ সালে প্রথমবার ক্রিকেট ইভেন্টে অংশ নিয়েই স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ ও ২০২২ সালের আসরে ব্রোঞ্জপদক পায় দলটি। এবার আগের সাফল্যের পুনরাবৃত্তির পাশাপাশি আরও ভালো ফল অর্জনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

এশিয়ান গেমস সামনে রেখে ইতোমধ্যে সম্ভাব্য সেরা দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘ সময় পর দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। দুজনই সর্বশেষ ২০২৫ সালে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন।

এশিয়ান গেমসে অংশ নেওয়া টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ভারতও সম্ভাব্য শক্তিশালী দল পাঠানোর প্রস্তুতি নিয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের স্কোয়াডে জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার থাকলেও গুরুত্বপূর্ণ কয়েকজনকে বিশ্রাম দেওয়া হয়েছে। শ্রীলঙ্কা এখনও তাদের দল ঘোষণা করেনি।

র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে বাংলাদেশ। আগামী ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল।

‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, মালয়েশিয়া ও ওমান। এই গ্রুপের শীর্ষ দলই কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *