মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

একুশে একাডেমি অস্ট্রেলিয়ার নতুন কমিটি

স্টাফ রিপোর্টার ১ মাস আগে রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ৪৯৫৮ বার পঠিত

দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৩ সেপ্টেম্বর রোববার সিডনির এশফিল্ড টাউন হলে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বার্ষিক সভায় ২০২৪-২৬ বছরের সাংগঠনিক ও অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে বিদায়ী সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু ও অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ফখরুদ্দীন আহমেদ।

অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ড. সুলতান মাহমুদ সভাপতির বক্তব্য রাখেন। পরে ২০২৪-২৬ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন কমিশনার ডা. মেহেদি ফারহান-এর কাছে নতুন দ্বি-বার্ষিক কমিটি নির্বাচনের দায়িত্ব অর্পন করা হয়।

পরবর্তীতে সবার সমঝোতার ভিক্তিতে ২০২৬-২৮ সময়ের জন্য নতুন কমিটি নির্বাচিত ঘোষণা করেন ডা. মেহেদি ফারহান। নতুন কমিটির নের্তৃবৃন্দ হলেন, সভাপতি অমিয়া মতিন, সহ-সভাপতি পিয়াসা বড়ুয়া, সাধারণ সম্পাদক তাসলিম আহমেদ, সহ-সাধারণ সম্পাদক ড. মনিরা হক, অর্থ বিষয়ক সম্পাদক মো. ফখরুদ্দীন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক ন্যান্সী ব্যারেল, প্রকাশনা বিষয়ক সম্পাদক ড. শাখাওয়াৎ নয়ন, প্রচারণা বিষয়ক সম্পাদক পুরবী পারমিতা বোস। সাধারণ সদস্যরা হলেন- নেহাল নেয়ামুল বারী, ড. সুলতান মাহমুদ, বুলবুল আহমেদ সাজু, ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, আল নোমান শামীম, আনিসুর রহমান ও লিলি গোমেজ।

বিজ্ঞাপনবিজ্ঞাপন