সিডনিতে গতকাল অনুষ্টিত হলো অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস এন্ড মিডিয়া ক্লাব এর আয়োজনে ইফতার অনুষ্ঠান । ক্লাবের সভাপতি রহমত উল্লাহ”র সভাপতিত্বে প্রাণবন্ত এই অনুষ্ঠানে উপস্হিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগ এর সভাপতি ড. সিরাজুল হকসহ বিশিষ্টজনেরা।. পবিত্র রমজান উপলক্ষে অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সন্ধ্যা ৭টায় সিডনির মিন্টোস্থ জামিদার বাড়ি, ১৬/১৮ মিন্টো রোডে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিতিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রহমত উল্লাহ। এতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ টুটুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল্লাহ আল নোমান শামীম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি শফিকুল আলম, সদস্য আরিফুল ইসলাম, অস্ট্রেলিয়া-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মতিন, সর্বজনাব গামা আব্দুল কাদির, বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামিমুল হক, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সভাপতি ড. সিরাজুল হক, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার সভাপতি ড. সুলতান মাহমুদ, বঙ্গবন্ধু পরিষদ সিডনির সভাপতি গাউসুল আলম শাহাজাদা, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ রহমান টুম্পা, কাউন্সিলর আশিকুর রহমান এশ, কাউন্সিলর ইব্রাহীম খলিল মাসুদ, একুশে মেলার সভাপতি কায়সার আহমেদ, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সভাপতি ড. নিজাম উদ্দীন, আকম হক এবং বাংলাদেশ থেকে আগত বাংলানিউজের সাংবাদিক সোহেল শাওরিয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতন, স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত আব্রাহাম লিঙ্কন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আলমগীর হোসেইন, অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেজ ফোরামের সভাপতি আব্দুল খান রতন, শওকত হোসেন, বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নির্মল্য তালুকদার, বিডি হাব সাধারণ সম্পাদক সাঈদ রহমান মিঠু, ইসলামিক ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ড. আনিসুর আফসার, সাধারণ সম্পাদক সাদেকুর খান মুন, মুক্তিযোদ্ধা সাদাত হোসেইন, সাংবাদিক ও কলামিস্ট কাজী সিমি সুলতানা, তাহের আহমেদ, আজাদ কবীর, লিটন মিয়া, সংস্কৃতিজন অভিজিৎ বড়ুয়া, শিমুল সিকদার, পিয়াসা বড়ুয়া, আনিসুর রহমান, রোকসানা বেগম, পূরবী পারমিতা বোস, মোউসুমী সাহা, মুনা মোস্তফা, মাসহুদা ছবি, জুই সেন পল, ইমন, লস্কর, সালেহীন স্বপন, লেবার নেতা রিজওয়ান চৌধুরী, সম্পাদক আতিকুর রহমান শুভ, সাংবাদিক আবু আব্দুল্লাহ, আকাশ দে, সাজ্জাদ হোসেইন, আতাউর রহমান, দিদার হোসেন, সাংবাদিক আসওয়াদুল হকসহ সিডনির বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠকবৃন্দ। Post navigation Everyday Inspiration: How Art and Design Spark Creativity সিডনিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন