মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
পশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা
বিবিধ খবর

সিডনিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ৪ মাস আগে শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৫১ বার পঠিত
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করছেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল ইসলাম

পশ্চিম সিডনীর ল্যাকেম্বার হ্যাল্ডন স্ট্রিটের ইউনাইটিং চার্চে অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হলো মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্ত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক হিসাবে ছিল বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনি, আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার রিপন। গীতা পাঠ করেন ড. রতন লাল কুন্ডু। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় ! এতে নেতৃত্ব দেন  বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নিলুফা ইয়াসমিন। অনুষ্ঠানে সিডনির রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও ছিলেন বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা।

বক্তৃতা করেন, সিডনি আওয়ামী লীগের উপদেষ্ট গামা আব্দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগ সিডনির সভাপতি শাহজাদা গাউসুল আলম,   বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সর্বজনাব ড. নিজাম উদ্দিন ও আব্দুল জলিল, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার উপদেষ্টা ড. রতন লাল কুন্ডু, যুবলীগ নেতা আল নোমান শামীম, যুবলীগ নেতা ড. নাবিল আহমেদ, আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিকদার, সেচ্ছাসেবক লীগের নেতা জাহিদ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি নুরুর রহমান খোকন, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা আমিনুল রুবেল তানভীর মাহমুদ সুজন, সুজয় সেনগুপ্ত, সাকিব মাহমুদ হৃদয়।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেত্রী সানজিদা খানম। নিজের লেখা কবিতা পাঠ করেন কবি, উপন্যাসিক ও বাচিকশিল্পী আরিফুর রহমান পাশা, মহাদেব সাহার লেখা কবিতা পড়েন নাট্য অভিনেতা আশরাফ কবির ও নির্মলেন্দু গুনের কবিতা আবৃত্তি করেন মারিয়া নাসরিন মলি ! সঙ্গিত পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন ও  ইমরান হোসাইন প্রমুখ।

পুরো অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক মেহেদী হাসান কচি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক এস এম দিদার হোসেন।