মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
পশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা
বিবিধ খবর

 হরমুজ প্রণালীতে দুটি ইসরায়েলি জাহাজ জব্দ

বিশেষ প্রতিবেদক ৩ মাস আগে বুধবার, ২২ এপ্রিল ২০২৬ ৫২ বার পঠিত
ইসরায়েলি জাহাজ এমএসসি ফ্রান্সিসকা। ছবি- সংগৃহীত

হরমুজ প্রণালীতে নৌচলাচল বিধি লঙ্ঘনের অভিযোগে দুইটি ইসরায়েলি জাহাজ জব্দ করার দাবি করেছে ইরান। আটক জাহাজগুলোকে দেশটির আঞ্চলিক সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানানো হয়েছে।বুধবার ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস আইআরজিসির বরাতে এ তথ্য প্রকাশ করেছে  প্রেস টিভি।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, জব্দ করা জাহাজ দুটি হলো এমএসসি ফ্রান্সিসকা এবং ইপামিনোদেস, যেগুলো ইসরায়েলি পরিবহন সংশ্লিষ্ট বলে দাবি করা হয়েছে। সংস্থাটির অভিযোগ, জাহাজ দুটি অনুমোদন ছাড়াই চলাচল করছিল এবং বারবার নৌচলাচল বিধি লঙ্ঘন করছিল। এছাড়া নেভিগেশন সহায়ক ব্যবস্থায় কারচুপির মাধ্যমে গোপনে হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা হচ্ছিল। এটিকে সামুদ্রিক নিরাপত্তার জন্য ঝুঁকি বলে দাবি আইআরজিসির।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জাহাজ দুটি শনাক্ত করে আটক করা হয় এবং পরে ইরানের আঞ্চলিক জলসীমায় নিয়ে গিয়ে সেগুলোর পণ্য ও নথিপত্র পরীক্ষা করা হচ্ছে। আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের ঘোষিত নিয়ম লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।