মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
পশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা
বিবিধ খবর

প্রবাসে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা

স্টাফ রিপোর্টার ৩ মাস আগে সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ৫২ বার পঠিত
ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে বৈশাখি মেলা

সিডনি  (অস্ট্রেলিয়া)

প্রবাসে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে সিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে রবিবার অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা ২০২৬। বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে আয়োজিত এ মেলা রবিবার দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত সিডনিতে অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার বাংলাভাষী নারী-পুরুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতদল ‘শিরোনামহীন’-এর পরিবেশনা। তাদের পরিবেশিত গান দর্শকদের গভীরভাবে মুগ্ধ করে এবং প্রবাসে বাংলা সংগীতের আবেদনকে নতুনভাবে তুলে ধরে।
মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্যের পসরা সাজানো হয়। পাশাপাশি বাঙালির ঐতিহ্যবাহী খাবারের দোকানগুলো দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। পিঠা, বিরিয়ানি, ফুচকাসহ নানা ধরনের দেশীয় খাবারে মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।
আয়োজক সংগঠন বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়া গত তিন দশক ধরে ধারাবাহিকভাবে এই বৈশাখী মেলার আয়োজন করে আসছে। প্রবাসে বাংলা সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে আয়োজকরা জানান।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বহুজাতিক সমাজে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রেও কার্যকর ভূমিকা রাখছে।