মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
পশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা
বিবিধ খবর

সিডনিতে ৩ ও ৪ জুন ডিজিটাল শিক্ষা, সৃজনশীলতার বৈশ্বিক মিলনমেলা

স্টাফ রিপোর্টার ২ মাস আগে বুধবার, ৬ মে ২০২৬ ৬৯ বার পঠিত
-ফাইল ছবি

অস্ট্রেলিয়ার বৃহত্তম শিক্ষা প্রযুক্তি সম্মেলন এডু টেক অস্ট্রেলিয়া ২০২৬ আগামী ৩ ও ৪ জুন ২০২৬ তারিখে সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজন শিক্ষা খাতের ডিজিটাল রূপান্তর, সৃজনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োাজক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে আন্তর্জাতিক ইভেন্ট সংগঠক টেরাপিন, যারা দীর্ঘদিন ধরে এই সম্মেলনের আয়োজন করে আসছে।  এবারের আসরটিতে দেশ-বিদেশের প্রায় ১০,০০০-এর বেশি শিক্ষাবিদ, নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে অংশগ্রহণ করবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও প্রশাসক, শিক্ষা প্রযুক্তি কোম্পানি, সরকারি ও বেসরকারি শিক্ষা সংস্থা, আন্তর্জাতিক গবেষক ও নীতি নির্ধারক।

এই বৃহৎ আয়োজনটি বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় সংস্থার সহযোগিতায় পরিচালিত হচ্ছে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান, শিক্ষা সংস্থা এবং গ্লোবাল পার্টনাররা এতে অংশ নিচ্ছে। শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো প্রদর্শনীতে তাদের নতুন উদ্ভাবন তুলে ধরবে।

এছাড়াও, বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন এই ইভেন্টের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে, বিশেষ করে আন্তর্জাতিক প্রদর্শক ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধিতে। 

দুই দিনব্যাপী এই সম্মেলনে থাকবে ৩০০+ বক্তার সেশন, ৩২০টির বেশি প্রদর্শনী স্টল, ৮টির বেশি ফ্রি সেমিনার, নেটওয়ার্কিং ও অংশীদারিত্ব গঠনের সুযোগ। এছাড়াও, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল লার্নিং, শিক্ষা অবকাঠামো, এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। 

২০১১ সালে শুরু হওয়া এই সম্মেলনটি বর্তমানে এয়িয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম বৃহৎ শিক্ষা ইভেন্টে পরিণত হয়েছে।  বিশেষজ্ঞদের মতে, এডু টেক শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি এমন একটি ফ্ল্যাটফর্ম যেখানে শিক্ষা খাতে ভবিষ্যৎ পরিবর্তনের রূপরেখা নির্ধারণ করা এবং শিক্ষক-শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।