মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
পশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা
বিবিধ খবর

আটলান্টিকে বিলাসবহুল জাহাজে হান্টাভাইরাসের হানা, প্রাণ হারিয়েছেন ৩ জন: বিশ্বজুড়ে সতর্কতা

বিশেষ প্রতিবেদক ২ মাস আগে সোমবার, ১১ মে ২০২৬ ৫২ বার পঠিত

আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত একটি বিলাসবহুল প্রমোদতরীতে (ক্রুজ শিপ) প্রাণঘাতী হান্টাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ‘এমভি হন্ডিয়াস’  নামক ওই জাহাজে সংক্রামিত হয়ে এ পর্যন্ত অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিরল এই ভাইরাসের হানায় বিশ্বজুড়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

কী ঘটেছিল জাহাজে: খবর অনুযায়ী, জাহাজটি যখন আটলান্টিক পাড়ি দিচ্ছিল, তখন বেশ কয়েকজন যাত্রী তীব্র শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ জাহাজেই মারা যান। পরে তার স্ত্রীসহ আরও কয়েকজনকে হাসপাতালে স্থানান্তর করা হলেও প্রাণহানি ঠেকানো যায়নি। বর্তমানে আটজন আক্রান্তের মধ্যে পাঁচজনের শরীরে ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

হান্টাভাইরাস কী এবং কীভাবে ছড়ায় : চিকিৎসকদের মতে, হান্টাভাইরাস মূলত ইঁদুর বা বন্য রোডেন্ট জাতীয় প্রাণীর লালা, প্রস্রাব বা মল থেকে ছড়ায়। তবে এবারের ঘটনাটি চিকিৎসকদের বিশেষভাবে চিন্তায় ফেলেছে কারণ জাহাজে কোনো ইঁদুরের অস্তিত্ব পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, এটি মানুষের থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়েছে, যা অত্যন্ত বিরল।

ভাইরাসের প্রধান উপসর্গগুলো হলো: তীব্র জ্বর ও পেশিতে ব্যথা, মাথাব্যথা ও ক্লান্তি, পেটে ব্যথা ও বমি ভাব, মারাত্মক পর্যায়ে ফুসফুসে পানি জমা এবং শ্বাসকষ্ট

সতর্ক অবস্থায় ভারত বাংলাদেশ : এই ঘটনার পর প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে আগাম সতর্কতা জারি করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে এবং আন্তর্জাতিক বন্দরগুলোতে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। বাংলাদেশেও স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে জানা গেছে।

বিশেষজ্ঞদের পরামর্শ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই ভাইরাসের নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। তাই সচেতনতাই প্রধান প্রতিকার। ১. বন্য ইঁদুর বা ইঁদুরজাতীয় প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। ২. ইঁদুরের মলমূত্র পরিষ্কার করার সময় সরাসরি হাত না দিয়ে গ্লাভস এবং মাস্ক ব্যবহার করা জরুরি। ৩. জ্বর বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আপাতত সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে আশ্বস্ত করেছেন বিশেষজ্ঞরা। তবে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষ করে দক্ষিণ আমেরিকার বন্য এলাকা বা পাহাড়ি অঞ্চলে ভ্রমণের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।