মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
পশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা
বিবিধ খবর

সিডনির কেন্টাবেরি রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ১

স্টাফ রিপোর্টার ২ মাস আগে বুধবার, ১৩ মে ২০২৬ ৮৮ বার পঠিত
ছবি-নাইন নিউজ

সিডনি

সিডনির অন্যতম ব্যস্ততম সড়ক কেন্টাবেরি রোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। বুধবার ভোরে কেন্টাবেরি রোডের একটি গুরুত্বপূর্ণ অংশে একাধিক যানবাহনের মধ্যে সংঘর্ষের ফলে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, নিয়ন্ত্রণ হারানো একটি দ্রুতগামী কার অন্য একটি এসইউভি গাড়িকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার শব্দে আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় ১০টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় একজন গাড়িচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিউ সাউথ ওয়েলস পুলিশ, ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্স সার্ভিস।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগস্ত হয়েছে।

দুর্ঘটনার পর কেন্টবেরি রোডের সংশ্লিষ্ট অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সকালে কর্মস্থলগামী যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পুলিশ বর্তমানে ট্রাফিক ডাইভারশন বা বিকল্প রাস্তার ব্যবস্থা করেছে এবং দুর্ঘটনা কবলিত গাড়িগুলো রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হচ্ছে।