মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
পশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা
বিবিধ খবর

সিডনিতে বসছে ‘ফ্র্যাঞ্চাইজি এক্সপো ২০২৬’

স্টাফ রিপোর্টার ২ মাস আগে মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৫২ বার পঠিত
-------ফাইল ফটো

 মাত্র ১০ হাজার ডলারেও মিলবে ব্যবসার সুযোগ। ৩০ ও ৩১ মে (শনিবার ও রবিবার) সিডনির ডার্লিং হারবারে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী এই এক্সপো অনুষ্ঠিত হবে।

 সিডনি: ব্যবসায়িক দুনিয়ায় পা রাখার স্বপ্ন দেখছেন, কিন্তু ভাবছেন বড় অঙ্কের পুঁজি ছাড়া ফ্র্যাঞ্চাইজি ব্যবসা অসম্ভব? উদ্যোক্তাদের এই ধারণা বদলে দিতে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের অন্যতম বড় ব্যবসায়িক মেলা ‘ফ্র্যাঞ্চাইজি এক্সপো ২০২৬’ ।

আগামী ৩০ ও ৩১ মে (শনিবার ও রবিবার) সিডনির ডার্লিং হারবারে অবস্থিত বিশ্বখ্যাত ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দুই দিনব্যাপী এই এক্সপো অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

সব বাজেটের জন্য ব্যবসার সুযোগ

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্র্যাঞ্চাইজি ব্যবসা কেবল বড় বিনিয়োগকারীদের একচেটিয়া অধিকার নয়। নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎসাহিত করতে মেলায় বিভিন্ন স্তরের বাজেট ও জীবনযাত্রার উপযোগী ব্যবসায়িক মডেলের সন্ধান মিলবে। মেলায় বিনিয়োগের ক্যাটাগরিগুলোকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে: ১০,০০০ অস্ট্রেলিয়ান ডলারের নিচে (শুরু করার জন্য অত্যন্ত সাশ্রয়ী বাজেট), ১০,০০০ থেকে ৫০,০০০ ডলার, ৫০,০০০ থেকে ১,০০,০০০ ডলার, ১,০০,০০০ ডলারের বেশি । মিলবে প্রশিক্ষণ ও ফ্রি সেমিনার এই মেলায় শুধু ব্যবসাই নয়, বরং নতুন উদ্যোক্তাদের সফলতার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়া হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সিস্টেমের সাথে থাকবে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ, সার্বিক সহায়তা এবং প্রথম দিন থেকেই একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ডের পরিচিতি ব্যবহার করার সুবিধা।

এছাড়া, ব্যবসার ফাইন্যান্স ও সঠিক বিনিয়োগ কৌশল শেখানোর জন্য মেলা চলাকালীন সম্পূর্ণ বিনামূল্যে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিয়ে যেন নতুনরা আত্মবিশ্বাসের সাথে ব্যবসা শুরু করতে পারেন, সেটিই এই সেমিনারগুলোর মূল লক্ষ্য।

টিকিটে বিশেষ ছাড় :

বর্তমানে মেলায় অংশ নেওয়ার জন্য অর্ধেক মূল্যে টিকিট কেনার সুযোগ দিচ্ছে কর্তৃপক্ষ। আগ্রহীরা নির্ধারিত অনলাইন লিংক (tickets.lup.com.au) ব্যবহার করে এবং ‘FKBA’ কুপন কোড  প্রয়োগ করে এই বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন।

সিডনি ও এর আশেপাশের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ যারা নিজেদের উদ্যোগে নতুন কিছু করতে চান, তাদের জন্য এই এক্সপো ক্যারিয়ারের একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।