মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
পশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাপশ্চিম সিডনিতে নতুন জাতীয় উদ্যান: সেন্টেনিয়াল পার্কের চেয়ে তিনগুণ বড় এক সবুজ বিপ্লবশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা
বিবিধ খবর

বাংলাদেশে হামের টিকা সংকট: বিস্ফোরক তথ্য দিল ইউনিসেফ

স্টাফ রিপোর্টার ২ মাস আগে বুধবার, ২০ মে ২০২৬ ৫১ বার পঠিত

সংস্থাটি জানিয়েছে, দেশে সম্ভাব্য টিকা ঘাটতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত ৫ বার লিখিত চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। শুধু তাই নয়, সরকারের নীতিনির্ধারক ও কর্মকর্তাদের সাথে ১০টি পৃথক বৈঠকেও এই আশঙ্কার কথা বারবার তুলে ধরা হয়।

ঢাকা :

বাংলাদেশে সাম্প্রতিক হামের টিকা সংকটের পেছনে অন্তর্বর্তী সরকারের নীতিগত পরিবর্তন ও সিদ্ধান্তহীনতাকে সরাসরি দায়ী করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ । সংস্থাটি জানিয়েছে, দেশে সম্ভাব্য টিকা ঘাটতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত ৫ বার লিখিত চিঠি দিয়ে সতর্ক করা হয়েছিল। শুধু তাই নয়, সরকারের নীতিনির্ধারক ও কর্মকর্তাদের সাথে ১০টি পৃথক বৈঠকেও এই আশঙ্কার কথা বারবার তুলে ধরা হয়। বুধবার বিকেলে ঢাকায় ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক দীর্ঘ সংবাদ সম্মেলনে সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) রানা ফ্লাওয়ার্স এই বিস্ফোরক তথ্য জানান।

কেন এই আকস্মিক সংকট? ইউনিসেফের ব্যাখ্যা

দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই জনাকীর্ণ সংবাদ সম্মেলনে রানা ফ্লাওয়ার্স বাংলাদেশে হামের টিকা সংকটের মূল কারণগুলো বিশদভাবে ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর ভ্যাকসিনের প্রকিউরমেন্ট বা ক্রয় প্রক্রিয়ায় বেশ কিছু পরিবর্তন আনে। এই নতুন নিয়ম ও আমলাতান্ত্রিক জটিলতার কারণেই মূলত দেশে যথাসময়ে টিকার চালান এসে পৌঁছাতে দেরি হয়েছে, যা পরবর্তীতে মাঠপর্যায়ে তীব্র সংকট তৈরি করে। টিকা সংকটের কারণে শিশুদের আক্রান্ত হওয়া এবং প্রাণহানির ঘটনাকে অত্যন্ত ‘মর্মান্তিক ও দুঃখজনক’ বলে আখ্যায়িত করেন ইউনিসেফ প্রতিনিধি।

ইউনিসেফ সব সময় সত্যের পক্ষে”

হামের টিকা সংকট এবং এর ফলে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন রানা ফ্লাওয়ার্স। সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্ন ছিল—এই সরকারি তদন্তে ইউনিসেফ কোনো সহায়তা করবে কি না? জবাবে দৃঢ়তার সাথে রানা ফ্লাওয়ার্স বলেন, ইউনিসেফ সব সময় সত্যের পক্ষে দাঁড়ায়। এই সংকটের প্রকৃত কারণ উদঘাটনে যেকোনো তদন্তে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত ।