মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
বিবিধ খবর

সিডনিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের ঈদ পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শনিবার, ১৩ জুন ২০২৬ ৮২ বার পঠিত

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে সিডনির জমিদার বাড়ি রেস্তোরায় এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১২ জুন সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি ও ঢাকা সিডনি ইনসাইডার এর নির্বাহী সম্পাদক মো. রহমতুল্লাহ। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক ইউসুফ আব্দুল্লাহ টুটুল। বক্তব্য রাখেন সহ-সভাপতি শফিকুল আলম ও কাজী সুলতানা শিমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি ড. সিরাজুল হক, কাউন্সিলর মাসুদ চৌধুরী, কাউন্সিলর এলিজা আজাদ টুম্পা, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত এস এম আব্রাহাম লিংকন, সাংবাদিক ও একুশে একাডেমির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব, সাংবাদিক ও সমাজসেবক আব্দুল্লাহ আল নোমান শামীম, বিডি হাব সিডনি ও অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল রতন খান, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক গোলাম মোস্তফা, ঢাকা সিডনি ইনসাইডার এর প্রধান সম্পাদক আজাদ কবির, একুশে মেলার সভাপতি ও সমাজসেবক কায়সার আহমেদ, সাংবাদিক নাইম আব্দুল্লাহ, সাংবাদিক পুরবী পারমিতা বোস, সাংবাদিক অর্ক হাসান প্রমুখ।

বক্তারা প্রবাসে সাংবাদিকতা, কমিউনিটি উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং বাংলাদেশি সংস্কৃতি ও ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার গুরুত্বের ওপর আলোকপাত করেন। তারা বলেন, প্রবাসে বাংলাদেশি সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠানের উপস্থাপনা করেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক কথাসাহিত্যিক ড. শাখাওয়াত নয়ন। ঈদ পুনর্মিলনীটি সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক জোরদারের এক মিলনমেলায় পরিণত হয়। 

অনুষ্ঠানে বিশ্বব্যাপী বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের ইতিবাচক ভাবে তুলে ধরার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কেরামত উল্লাহ বিপ্লবকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাব।