মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
বিবিধ খবর

অস্ট্রেলিয়া-বাংলাদেশ বাণিজ্য জোরদারে এবিবিসির নতুন নেতৃত্ব

স্টাফ রিপোর্টার ১ মাস আগে সোমবার, ১৫ জুন ২০২৬ ৭০ বার পঠিত

সিডনি, অস্ট্রেলিয়া: বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ ও বাণিজ্যিক সেতুবন্ধন আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে ‘অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস কাউন্সিল’ (এবিবিসি)-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি।

স্থানীয় সময় রোববার (১৪ জুন) সিডনির ওল্লি ক্রিকের ‘রোয়ার্স অন কুকস রিভার’ মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে এই কমিটি নির্বাচিত হয়। সভায় সংগঠনের সাধারণ সদস্য, শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা ও বিভিন্ন অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বিদায়ী কমিটির বিগত বছরের সার্বিক কার্যক্রমের বিবরণী, বার্ষিক প্রতিবেদন ও আর্থিক হিসাব-নিকাশ পেশ করা হয়, যা উপস্থিত সদস্যদের পুঙ্খানুপুঙ্খ আলোচনার পর অনুমোদিত হয়। এরপর আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

পুরো নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনার (রিটার্নিং অফিসার) হিসেবে দায়িত্ব পালন করেন ড. আয়াজ চৌধুরী ও কামরুল ইসলাম সিএ। তাদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নতুন মেয়াদের এই নেতৃত্ব ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন ফয়েজ দেওয়ান। এছাড়া গুরুত্বপূর্ণ অন্য পদগুলোতে দায়িত্ব পেয়েছেন— ভাইস চেয়ারপারসন (১) আবু শাহাদাত সরকার, ভাইস চেয়ারপারসন (২) মো. শাহিনুল ইসলাম, সাধারণ সম্পাদক এ এইচ এম মোতাসিম বিল্লাহ, সহকারী সম্পাদক (১) সাজেদা আক্তার, সহকারী সম্পাদক (২) দিদারুল খান, কোষাধ্যক্ষ সৈয়দ মাহবুব মুর্শেদ এবং সহকারী কোষাধ্যক্ষ কে এম সায়েদুল ইসলাম।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন— মো. মশিউর রহমান, হেমা জোয়ার্দার, মো. সাজেদুল ইসলাম, সাজ্জাদ হক, আশিক নাজিম, মো. আরিফ সরকার, মহিব্বুর রহমান এবং মো. ইকবাল ইউসুফ টুটুল।

দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত কমিটির নেতারা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার, নতুন বিনিয়োগের পরিবেশ সৃষ্টি এবং পেশাগত নেটওয়ার্কিং বৃদ্ধিতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সংগঠনের অগ্রযাত্রায় অবদান রাখার জন্য বিদায়ী কমিটির প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সাথে একটি সুষ্ঠু ও সফল নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানান সদস্যরা।

এবিবিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে তারা আগামীতেও দুই দেশের ব্যবসায়ী সমাজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং কমিউনিটির অংশীজনদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাবেন।