মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
বিবিধ খবর

জনগণের নিরাপত্তা বিঘ্নিত না করে পেশাদারিত্ব বজায় রাখুন: এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৫৪ বার পঠিত
বৃহস্পতিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

ঢাকা: সরকার প্রধান হিসেবে জনগণের আস্থা ও ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “নিরাপত্তার কড়াকড়ি যেন কোনোভাবেই সরকার প্রধানকে সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন করে না ফেলে।” বৃহস্পতিবার (১৮ জুন) তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এসএসএফ সদস্যদের প্রতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের প্রতি সদয় ও সতর্ক আচরণ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, ১৯৯১ সালে পরিবর্তিত নাম নিয়ে যাত্রা শুরু করা এই বিশেষায়িত বাহিনী গত ৪০ বছরে আর্থ-সামাজিক, রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক পরিবর্তনের সাথে সাথে বহুমাত্রিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রযুক্তিগতভাবে এসএসএফ-কে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

নিজের তরুণ বয়স থেকেই মরহুমা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়কাল থেকে এসএসএফ-এর কার্যক্রমের সাথে পরিচিত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ওপর জনগণ যে আস্থা রেখেছে, তার ভিত্তিতেই ১৭ ফেব্রুয়ারি থেকে বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্ব পালন করছে। জনগণের ভোগান্তি কমাতে নিজের গাড়িবহরের আকার সীমিত করার কথা জানিয়ে তিনি বাহিনীর দক্ষতা ও কৌশলের ওপর বিশেষ জোর দেন।