মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
বিবিধ খবর

ভারতে বিজেপি নেতাসহ ৩ জনকে গাড়িতে জ্যান্ত পুড়িয়ে হত্যা

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শুক্রবার, ১৯ জুন ২০২৬ ৬০ বার পঠিত

ভারতের ছত্তিশগড় রাজ্যের কোরিয়া জেলায় বালু উত্তোলন ও অবৈধ চাঁদা আদায়ের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষমতাসীন দল বিজেপির স্থানীয় নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং ওরফে লাল্লা সিংসহ তিনজনকে একটি ফরচুনার এসইউভি গাড়ির ভেতর জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে সোনহাত থানার নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের পরিবারের দাবি, বালু মহাল সংক্রান্ত একটি বিরোধের মীমাংসা করতে গিয়ে সুপরিকল্পিত ফাঁদে পড়েন ভারত সিং। অভিযুক্তরা একাধিক ট্রাক দিয়ে তার গাড়িটিকে চারপাশ থেকে অবরুদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে ভারত সিং ছাড়াও বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিং নামের আরও দুজন মারা যান। এছাড়া মায়াঙ্ক সিং নামের একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, স্থানীয় বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের সাথে ভারত সিংয়ের পরিবারের দীর্ঘদিনের বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ইতোমধ্যে প্রধান অভিযুক্ত অক্ষত, বিশাল, সত্যপ্রকাশ ও মন্নু ত্রিপাঠীসহ চারজনকে গ্রেপ্তার করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, দোষী কাউকেই ছাড় দেওয়া হবে না।