মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
ঢাকা
--:--
সিডনি
--:--
ব্রেকিং
শাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিলশাপলা চত্বর ঘটনা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চার্জ গঠনআইসিসির পরোয়ানা তোয়াক্কা না করে ওয়াশিংটনে নেতানিয়াহু; ট্রাম্পের সাথে রেকর্ড বৈঠকবাংলাদেশসহ ৬০ দেশের উপর ট্রাম্পের নতুন শুল্ক, তালিকায় আছে কোন কোন দেশ  পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি: ‘প্রশ্নটা বিব্রতকরপাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথাএবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক নিয়োগ বাতিল
খেলা

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে একটি দেশকে নিষিদ্ধ করল ফিফা

ডেস্ক রিপোর্ট ১ মাস আগে শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৩৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রে চলছে ৪৮ দেশের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জমজমাট লড়াই। আর এই মেগা টুর্নামেন্টের মাঝেই এক কঠোর সিদ্ধান্ত নিল ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা। সরকারি ও তৃতীয় পক্ষের অনৈতিক হস্তক্ষেপের অভিযোগে তাৎক্ষণিকভাবে নিষিদ্ধ করা হয়েছে একটি দেশের ফুটবল ফেডারেশনকে।

বৃহস্পতিবার ফিফার পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, নেপাল ফুটবল সংস্থাকে (ANFA) অবিলম্বে নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। ফিফার অভিযোগ, নেপালের ফুটবল ফেডারেশনের কার্যকলাপে নানাবিধ অনিয়ম দেখা গেছে এবং সেখানে সরকারি হস্তক্ষেপের প্রমাণ মিলেছে।

নিষেধাজ্ঞার কবলে যা যা হারাচ্ছে নেপাল:

আন্তর্জাতিক ম্যাচ: নেপালের কোনো জাতীয় দল বা ক্লাব ফিফা এবং এএফসি  অনুমোদিত কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।

ফিফার প্রকল্প: ফিফার উন্নয়নমূলক কোনো প্রকল্প বা আর্থিক অনুদান পাবে না নেপাল।

ফিরতি সুযোগ: ফিফার পরবর্তী কংগ্রেসের আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হতে পারে, তবে তার জন্য নেপাল ফুটবল সংস্থাকে সমস্ত নিয়ম মেনে আবেদন করতে হবে।

অতীতের নজির: এর আগেও ফিফার নিয়ম লঙ্ঘনের দায়ে রাশিয়া, পাকিস্তান ও কঙ্গোর মতো দেশগুলো নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছিল। এমনকি চলতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও অংশ নিতে পারেনি তারা।

অতীতে ভারতের ওপরও নেমে এসেছিল একই খাঁড়া

উল্লেখ্য, ২০২২ সালেও প্রায় ১০ দিনের জন্য ভারতীয় ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছিল ফিফা। সেবারও অভিযোগ ছিল তৃতীয় পক্ষের হস্তক্ষেপের। ভারতের সুপ্রিম কোর্ট ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি ভেঙে দিয়ে ‘কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স’ গঠন করলে সেটিকে নিয়মের পরিপন্থী বলে গণ্য করে ফিফা। পরবর্তীতে সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত থেকে সরে এলে ফিফাও ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়।