মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিবিধ খবর

ক্যানসার সচেতনতা বৃদ্ধি: ‘উদয়’-এর উদ্যোগে ৯ আগস্ট ড্যাফোডিল ডে পালিত হবে

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শনিবার, ১ আগস্ট ২০২৬ ২৬৩৯ বার পঠিত
Screenshot

অস্ট্রেলিয়াভিত্তিক স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘উদয় ইন্ক’  ক্যানসার সচেতনতা বৃদ্ধি ও তহবিল সংগ্রহের লক্ষ্যে ‘ড্যাফোডিল ডে’ পালনের উদ্যোগ নিয়েছে। আগামী ৯ আগস্ট ২০২৬ (রবিবার) ক্যানসার কাউন্সিল অস্ট্রেলিয়ার সার্বিক সহায়তায় এ বিশেষ ইভেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে উদয় ইন্ক-এর সভাপতি এবং সিডনি মেডিকেল স্কুলের ক্যানসার গবেষক ড. লায়লা আরজুমান জানান, ক্যানসার আক্রান্তদের জীবন রক্ষা ও চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে প্রতিবছরের মতো এবারও উদয় ইন্ক পথচলতি ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চায়। তিনি এই মহতী উদ্যোগকে সফল করতে সবাইকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

প্রতিষ্ঠানটির অফিশিয়াল তথ্য ও ওয়েবসাইট সূত্রে জানা গেছে, উদয় ইন্ক অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় কমিউনিটির কল্যাণে নানাবিধ সামাজিক ও সমাজসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। ক্যানসারের মতো মারাত্মক ব্যাধির বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে অংশ হিসেবে সংগঠনটি দীর্ঘদিন ধরে ক্যানসার কাউন্সিল অস্ট্রেলিয়ার সাথে যৌথভাবে তহবিল সংগ্রহ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে।

সংগঠকদের প্রত্যাশা, বরাবরের মতো এবারও প্রবাসীদের ব্যাপক অংশগ্রহণ ও সহযোগিতায় তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে, যা ক্যানসার গবেষণা ও রোগীদের সহায়তায় মূল ভূমিকা রাখবে। অনুষ্ঠান সম্পর্কিত বিশদ তথ্য পেতে সংগঠনের ইমেইল (udoy.aus@gmail.com) অথবা ওয়েবসাইটে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।