মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
রাজনীতি

ক্ষমতাচ্যুতির দুই বছরে প্রথমবার প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, জানাবেন ভবিষ্যৎ পরিকল্পনা

ডেস্ক রিপোর্ট ১ মাস আগে সোমবার, ৩ আগস্ট ২০২৬ ৫১০৪ বার পঠিত

দিল্লির ফরেন করেসপন্ডেন্ট‌স ক্লাব থেকে গত জানুয়ারিতে শেখ হাসিনার অ়ডিয়োবার্তা শোনানো হয়। তা নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশের তৎকালীন ইউনূস সরকার। এ বার ফের দিল্লির ওই ক্লাব থেকেই ভার্চুয়াল ভাষণ দেবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। তবে সেটি প্রথাগত সাংবাদিক সম্মেলন হবে, না কি হাসিনার ভার্চুয়াল কোনও বার্তা শোনানো হবে— তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

ঢাকাঃ ফের দিল্লিতে বক্তৃতা করবেন শেখ হাসিনা। এ বারও সেই ফরেন করেসপন্ডেন্ট‌স ক্লাবে। আগামী বুধবার (৫ অগাস্ট) সেখানে ভার্চুয়াল বক্তৃতা করবেন প্রাক্তন প্রধানমন্ত্রী। এর আগে গত জানুয়ারিতে দিল্লির এই ক্লাবে শোনানো হয়েছিল শেখ হাসিনার অডিয়োবার্তা। তা নিয়ে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। কেন হাসিনাকে ভাষণের ‘সুযোগ’ দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার। ছ’মাস পেরিয়ে ফের দিল্লির ওই একই ক্লাবে শোনা যাবে শেখ হাসিনার বার্তা। তবে এবারের প্রেক্ষিত ভিন্ন। দেশে ইউনূস-শাসন শেষ হয়েছে। ক্ষমতায় এসেছে নির্বাচিত বিএনপি সরকার। যদিও আওয়ামী লীগের কার্যক্রম এখনও নিষিদ্ধ। ইউনূস জমানায় বাংলাদেশের ট্রাইবুনাল হাসিনাকে যে মৃত্যুদণ্ডে দিয়েছে, তা-ও বহাল রয়েছে। তবে হাসিনা এখন নিজেই চাইছেন বাংলাদেশে ফিরতে। ভারতের বিদেশ বিষয়ক সংসদীয় কমিটিও জানিয়েছে, তাকে প্রত্যর্পণের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ অবস্থায় বুধবার হাসিনা কী বার্তা দেন, তা নিয়ে কৌতূহল দানা বেঁধেছে দু’দেশেই। আওয়ামী লীগ নেত্রী জানিয়েছেন, তিনি আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান। সে দেশে যে তার মৃত্যুদণ্ডাদেশ রয়েছে, তা-ও জানা রয়েছে হাসিনার। সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসিনা জানিয়েছেন, বাংলাদেশে ফিরে আদালতে গিয়ে আত্মসমর্পণ করতে চান তিনি। দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা রাখছেন। তবে বাংলাদেশে ঢুকলেই তাকে গ্রেফতার করা হতে পারে। জেলে পাঠানো হতে পারে। এমনকি, মৃত্যুদণ্ড কার্যকরও করা হতে পারে। সেই সমস্ত সম্ভাবনা মেনে নিয়েই নিজ দেশে ফিরতে চাইছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।

দিল্লির ‘দ্য ফরেন করেসপন্ডেন্ট‌স ক্লাব অফ সাউথ এশিয়া’ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, দেশে ফেরার আগে আগামী বুধবার সাংবাদিকদের উদ্দেশে ভার্চুয়াল বার্তা দেবেন তিনি। সেখানে হাসিনা-পুত্র সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ শাকিব আল হাসান, প্রাক্তন মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী-সহ অন্যেরা উপস্থিত থাকবেন। তবে সেটি প্রথাগত সাংবাদিক বৈঠক হবে, না কি হাসিনার ভার্চুয়াল কোনও বার্তা শোনানো হবে— তা প্রাথমিক ভাবে স্পষ্ট নয়।

এর আগে গত জানুয়ারিতে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের এক কর্মসূচিতে হাসিনার অডিয়োবার্তা শোনানো হয়েছিল। ঘণ্টাখানেকের ওই ভাষণে বিঁধেছিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে। ২০২৪ সালের অগস্টে হাসিনা ভারতে সাময়িক আশ্রয় নেওয়ার পর থেকে এটিই ছিল এ দেশে আয়োজিত কোনও কর্মসূচিতে তার প্রথম অডিয়োবার্তা। তা নিয়ে আপত্তি জানিয়েছিল ঢাকা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বক্তৃতা করার ‘সুযোগ’ দেওয়ার জন্য ভারতের দিকে আঙুল তুলেছিল তৎকালীন ইউনূস সরকার। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনাল বলেছিল, তারা ‘হতাশ’ হয়েছে। ওই ঘটনার ছ’মাস পেরিয়ে ফের দিল্লির ক্লাবে আয়োজিত কর্মসূচিতে ভার্চুয়াল বার্তা দেবেন হাসিনা।

সুত্রঃ আনন্দবাজার পত্রিকা