মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিবিধ খবর

 চকরিয়ায় ড্রামট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি ১ মাস আগে মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ১৫৯৫ বার পঠিত

চকরিয়া (কক্সবাজার) 

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ড্রামট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের  মুখোমুখী সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন।

সোমবার (১০ আগষ্ট ) দুপুর ৩ টার দিকে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে আজ বেলা সাড়ে ১২ টার দিকে শাহপুরা নামক এলাকায় দুর্ঘটনায় মিজানুর রহমান গুরুতর আহত হয়।  নিহত মিজানুর রহমান উপজেলার চিরিংগা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক। তিনি চিরিংগা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড চেয়ারম্যান পাড়ার মৃত নুরুল ইসলাম এর   ছেলে। 

সাহারবিল ইউনিয়নের স্থানীয় মেম্বার সেলিম উদ্দিন সূত্রে জানা যায়, মিজান মোটরসাইকেল চালিয়ে শাহপুরা নামক এলাকায় পৌঁছলে বদরখালীর  দিক থেকে আসা একটি দ্রুতগতির ড্রামট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার হাত-পা ও মাথায় গুরুতর জখম হয়। তার সাথে মোটরসাইকেলে থাকা বাকী দুইজনও আঘাতপ্রাপ্ত হন।

তারা তিনজন কে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। বাকী দুই জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়। চকরিয়া উপজেলা ছাত্রদল আহবায়ক রেজাউল করিম বাপ্পি বিষয়টি নিশ্চিত করেছেন।