মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিবিধ খবর

 রায়পুরে পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

মুকুল পাটোয়ারি ১ মাস আগে বুধবার, ১২ আগস্ট ২০২৬ ১৩৯২ বার পঠিত

লক্ষ্মীপুর: রায়পুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও পৌর শাখার নবনির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকদের ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার ১০ আগস্ট ৩নং চর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রমের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রায়পুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নবনির্বাচিত সভাপতি বাবু তপন ভক্ত, সাধারণ সম্পাদক বাবু প্রদীপ রায় এবং রায়পুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু মানিক লাল দাস ও সাধারণ সম্পাদক বাবু রুপম সাহাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি বাবু মানিক চন্দ্র শীল ও তারুণ্য সংঘের সভাপতি দূর্জয় ভক্ত। পরে অতিথিদের ফুলের মালা ও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।
এ সময় শ্রীশ্রী গৌর নিতাই সেবাশ্রমের প্রতিষ্ঠাতা বাবু জিতেন্দ্র লাল ভক্ত, সহসভাপতি বাবু অজয় হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু বিপ্লব হালদার, সাংগঠনিক সম্পাদক বাবু সুমন পাইক এবং ৩ নম্বর চর মোহনা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উত্তম পাইকসহ মন্দির সংশ্লিষ্ট ভক্তরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং রায়পুরের সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য, সম্প্রীতি ও সামাজিক কর্মকাণ্ডে পূজা উদযাপন পরিষদের ভূমিকা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।