মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজারজালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুলহাটহাজারী ফিল্ড ফায়ারিংয়ে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত : আইএসপিআরইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগঅস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মৌসুমের শুরুতেই থাবা বসিয়েছে অস্বাভাবিক তীব্র গরমহরমুজে তেলবাহী সৌদি সুপারট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, দুই নাবিক নিহত নেপাল-তিব্বতে বন্যায় নিহত ছাড়াল ১০০০, নিখোঁজ সাড়ে ৪ হাজার
বিবিধ খবর

চকরিয়ায় কথা কাটাকাটি জের, ঘুষিতে ৩য় শ্রেণির ছাত্র নিহত 

মোহাম্মদ উল্লাহ (কক্সবাজার) প্রতিনিধি ২ সপ্তাহ আগে শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ১১৩১ বার পঠিত

চকরিয়া পৌরশহরের বায়তুশ শরফ সড়কে প্রতিপক্ষের ঘুষিতে নিহত হয়েছেন  তারেকুর রহমান নামের (০৯)বছরের ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্র। মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই ঘটনা ঘটে। 

নিহত স্কুল ছাত্র তারেক বায়তুশ শরফ সড়কের এক পানের দোকানদার নাতি বলে স্থানীয়রা জানিয়েছেন। চকরিয়া থানার এসআই শফিকুল ইসলাম রাজা জানান,- নিহত তারেকুর রহমানের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুলেরচরা এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের পুত্র। 

স্থানীয় ও চাকরিয়া পৌরসভার প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব জানান,- চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের পানের দোকানদার দাদার সাথে স্কুল ছুটির পর থাকত তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায় অদূরে। 

সেখানে সমবয়সী বন্ধুর সাথে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ওই বন্ধু সজোরে কানের কাছে ঘুষি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছলে মারা যায়।