মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
অস্ট্রেলিয়া

নেপালের দুর্যোগে সংহতি, সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি

স্টাফ রিপোর্টার ১ মাস আগে শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৪১১৩ বার পঠিত


নেপালে ভয়াবহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংহতি ও সহমর্মিতা জানিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে ‘স্ট্যান্ড উইথ নেপাল’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বিকেল ৫টায় সিডনির নিউ সাউথ ওয়েলসের বারদিয়ার ম্যাক্সওয়েল পার্কে এডমন্ডসন পার্ক ও বারদিয়া এলাকার নেপালি কমিউনিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মোমবাতি প্রজ্বালন, প্রার্থনা ও সংহতি প্রকাশের মাধ্যমে নেপালের দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দেওয়া হয়। এ সময় নেপালের সাম্প্রতিক দুর্যোগে নিহতদের স্মরণ, আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও স্বস্তির জন্য প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ, কমিউনিটি ভয়েস অব অস্ট্রেলিয়া লিভারপুল শাখার সভাপতি ডেব বি. গুরুং জেপি এবং সাধারণ সম্পাদক সৈয়দা ইশরাত সুলতানা উপস্থিত ছিলেন।

এ সময় ইব্রাহিম খলিল মাসুদ ও ডেব গুরুংসহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা নেপালের মানুষের প্রতি গভীর সহমর্মিতা জানিয়ে বলেন, ভৌগোলিক দূরত্ব মানবিক সম্পর্ক ও সহমর্মিতার পথে বাধা হতে পারে না। দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়।
মানবিক সংহতির এ কর্মসূচিতে স্থানীয় নেপালি কমিউনিটির পাশাপাশি বিভিন্ন কমিউনিটির প্রতিনিধিরাও অংশ নেন।

বিজ্ঞাপনবিজ্ঞাপন