মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
বিচিত্র সংবাদ

ঘোড়ার লেজ সাড়ে ১৩ ফুট, গিনেস বিশ্বরেকর্ড গড়ল জেনি

ডেস্ক রিপোর্ট ১ সপ্তাহ আগে সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৩২৪৩ বার পঠিত
Screenshot

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের জেনি নামের একটি ঘোড়া লেজের দৈর্ঘ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। ঘোড়াটির লেজের দৈর্ঘ্য ১৩ ফুট ৬ ইঞ্চি, অর্থাৎ প্রায় ৪১২ দশমিক ৬২ সেন্টিমিটার। ঘোড়াটির পুরো নাম মাউন্টজয়’স আইস প্রিন্সেস।

২০২৬ সালের ২৫ জুলাই ওহাইওর স্প্রিং ভ্যালিতে লেজটির দৈর্ঘ্য আনুষ্ঠানিকভাবে মাপা হয়। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ স্বীকৃতি নিশ্চিত করে। এর আগে ২০০৭ সালে একটি ঘোড়ার ১২ ফুট ৬ ইঞ্চি লম্বা লেজের রেকর্ড ছিল।

জেনির মালিক ম্যাকেঞ্জি লো ও র‍্যাচেল এস্টেস জানিয়েছেন, ঘোড়াটির লেজ দীর্ঘ করার জন্য তাঁরা প্রায় সাত বছর ধরে যত্ন নিয়েছেন। আমেরিকান স্যাডলব্রেড জাতের ঘোড়ার ক্ষেত্রে লম্বা ও আকর্ষণীয় লেজ বিশেষ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়।

এত লম্বা লেজ পরিষ্কার রাখা ও পরিচর্যা করাও বেশ পরিশ্রমের কাজ। রেকর্ড নিশ্চিত হওয়ার পর জেনির লেজ কিছুটা ছেঁটে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *