মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় এমপি রুমিন ও ওসির বাগ্‌বিতণ্ডার ভিডিও ভাইরাল

স্টাফ রিপোর্টার ৩ দিন আগে শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৩০৩৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় থানার ওসির কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় সংসদ সদস্যের সঙ্গে থাকা নেতা-কর্মীদেরও উত্তপ্ত কথোপকথনে জড়াতে দেখা যায়। ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রুমিন ফারহানা ও তাঁর ব্যক্তিগত সহকারীর ফোন না ধরা এবং নিরাপত্তা না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয় বলে জানান সংসদ সদস্যের কর্মী-সমর্থকেরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নেতা-কর্মীদের নিয়ে থানায় যান রুমিন।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওসির কক্ষে বসে রুমিন ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছেন। একপর্যায়ে সংসদ সদস্য ওসির বিরুদ্ধে ইটভাটা, মাটি কাটা ও বালু উত্তোলন থেকে অর্থ নেওয়ার অভিযোগ তোলেন। পরিস্থিতির মধ্যে ওসি পুলিশ সুপারকে ফোন করে বিষয়টি জানান এবং কক্ষে মব সৃষ্টির আশঙ্কার কথা বলেন।

ঘটনার বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে তিনি থানায় গিয়েছিলেন। এ বিষয়ে একটি তালিকাও নিয়ে যান, তবে ওসি কোনো সদুত্তর দিতে পারেননি। তাঁর অভিযোগ, দুর্গাপূজার সময় আশুগঞ্জ ও বিজয়নগরে পুলিশ নিরাপত্তা দিলেও সরাইলে তাঁকে নিরাপত্তা দেওয়া হয়নি। তাঁর ব্যক্তিগত সহকারী ১২ বার ফোন করেও ওসির সাড়া পাননি। পরে তাঁকে নিজের নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়।

অন্যদিকে, ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া অভিযোগ করেন, রুমিন ফারহানা শত শত নেতা-কর্মী নিয়ে থানায় এসে হইচই করে অস্থিরতা সৃষ্টি করেছেন। তাঁর দাবি, পূজাকেন্দ্রিক সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল; তবে সংসদ সদস্যের ব্যক্তিগত নিরাপত্তায় আলাদা গানম্যান চাওয়া ভিন্ন বিষয়। একসঙ্গে একটি দলকে তাঁর সঙ্গে রাখা সম্ভব ছিল না।

সাংবাদিকদের কাছে ওসি বলেন, রুমিন ফারহানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের গ্রেপ্তার না করতে তাঁকে চাপ দিতেন। একারণে আওয়ামী লীগের নেতা কর্মীদের সেভাবে গ্রেফতার করা যাচ্ছে না।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *