মূল কনটেন্টে যান
সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকুন
ব্রেকিং
পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆পিছিয়ে থেকেও ব্রাজিলে লুলার বিস্ময়কর বিজয়, চতুর্থবার প্রেসিডেন্ট: মোদিসহ বিশ্বনেতাদের অভিনন্দন◆ইরানে হামলার হুমকি থেকে সরে এলেন ট্রাম্প◆যাত্রা শুরু ওয়েস্টার্ন সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরের, আজ উড়ছে প্রথম বাণিজ্যিক ও কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট◆ফের ডিভি লটারি, তালিকায় নেই বাংলাদেশ◆৩০ অক্টোবর চালু হচ্ছে সিডনির নতুন মেট্রো◆তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ১৬ : বিধ্বস্ত ৩ শতাধিক বাড়িঘর◆
বাংলাদেশ

গাজীপুরে গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

স্টাফ রিপোর্টার ২ দিন আগে শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১৮৬৩ বার পঠিত

গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইফুল আলম চৌধুরী জানান, প্রথমে কাশিমপুরের কয়েকটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আশপাশের স্টেশন থেকে আরও ইউনিট যোগ দেয়।

গুদামে মজুত কার্টন, সুতা ও অন্যান্য কাঁচামালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন কালো ধোঁয়ায় আশপাশের এলাকায় আতঙ্ক দেখা দেয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন যাতে কারখানার মূল প্লান্ট ও আশপাশের ভবনে ছড়িয়ে না পড়ে, সে চেষ্টা করছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন পুরোপুরি নেভানোর পর তদন্ত করে কারণ নির্ধারণ করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছিল। এ ঘটনায় হতাহতের কোনো আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপনবিজ্ঞাপন

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *