যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের জেনি নামের একটি ঘোড়া লেজের দৈর্ঘ্যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। ঘোড়াটির লেজের দৈর্ঘ্য ১৩ ফুট ৬ ইঞ্চি, অর্থাৎ প্রায় ৪১২ দশমিক ৬২ সেন্টিমিটার। ঘোড়াটির পুরো নাম মাউন্টজয়’স আইস প্রিন্সেস।
২০২৬ সালের ২৫ জুলাই ওহাইওর স্প্রিং ভ্যালিতে লেজটির দৈর্ঘ্য আনুষ্ঠানিকভাবে মাপা হয়। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ স্বীকৃতি নিশ্চিত করে। এর আগে ২০০৭ সালে একটি ঘোড়ার ১২ ফুট ৬ ইঞ্চি লম্বা লেজের রেকর্ড ছিল।
জেনির মালিক ম্যাকেঞ্জি লো ও র্যাচেল এস্টেস জানিয়েছেন, ঘোড়াটির লেজ দীর্ঘ করার জন্য তাঁরা প্রায় সাত বছর ধরে যত্ন নিয়েছেন। আমেরিকান স্যাডলব্রেড জাতের ঘোড়ার ক্ষেত্রে লম্বা ও আকর্ষণীয় লেজ বিশেষ বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়।
এত লম্বা লেজ পরিষ্কার রাখা ও পরিচর্যা করাও বেশ পরিশ্রমের কাজ। রেকর্ড নিশ্চিত হওয়ার পর জেনির লেজ কিছুটা ছেঁটে দেওয়া হয়েছে।




